শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে  নিহত-২ আমরা শান্তিপ্রিয় মানুষ তবে যদি কেউ অশান্তি করতে আসে, তাহলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না – অধ্যাপক শাহজাহান মিঞা। শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী। শিবগঞ্জের কানসাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের দাইপুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ! খালি কলস বাজে বেশি, পুটির মাছ লাফাই বেশি জামায়াত ইসলামীকে শাহজাহান মিঞা চাঁপাইনবাবগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দাঁড়িপ্ল্লার প্রতীকের টাওয়ার অপসাারণ   বিএনপি ক্ষমতায় এলে সোনামসজিদ পর্যন্ত রেল সংযোগ করা হবে- অধ্যাপক শাহজাহান মিঞা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের ৩০ কর্মীর বিএনপিতে যোগদান। ইসলামপ্রিয় রাজনৈতিক দল বিএনপি – অধ্যাপক শাহজাহান মিঞা

বিজিবি-বিএসএফ সহযোগিতায় মৃত ভারতীয় আত্নীয়ের লাশ  দেখালো !

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত সহযোগিতায় মৃত এক ভারতীয় নারীর লাশ তার বাংলাদেশে অবস্থানরত আত্মীয়দের দেখানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ভারতের মালদা জেলার গোলাপগঞ্জ থানার চকমাহিলপুর গ্রামের বাসিন্দা সেলিনা বেগম (৭০), স্বামী মৃত গাজলুর রহমান বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সংবাদ পেয়ে মৃতার ভাই মোঃ তোফাজ্জল হক (পিতা: মোসলেম উদ্দিন), গ্রাম: বাগিচাপাড়া, পোস্ট: মোল্লাটোলা, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জসহ পরিবারের অন্যান্য সদস্যরা লাশ একনজর দেখার আবেদন জানান স্থানীয় বিজিবি কর্তৃপক্ষের কাছে।তাদের আবেদন পাওয়ার পর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দ্রুত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। উভয় পক্ষের সম্মতিতে শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে আজমতপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট আন্তর্জাতিক শূন্য লাইনে লাশ দেখার ব্যবস্থা করা হয়।

বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মৃত সেলিনা বেগমের লাশ দেখে তার বাংলাদেশি আত্মীয়-স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে পেরে তারা পরিতৃপ্ত হন এবং বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন—

“বিজিবি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। মানবিক সহায়তার যেকোনো উদ্যোগ আমরা মৌলিক কর্তব্য হিসেবে দেখি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০