শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে  নিহত-২ আমরা শান্তিপ্রিয় মানুষ তবে যদি কেউ অশান্তি করতে আসে, তাহলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না – অধ্যাপক শাহজাহান মিঞা। শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী। শিবগঞ্জের কানসাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের দাইপুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ! খালি কলস বাজে বেশি, পুটির মাছ লাফাই বেশি জামায়াত ইসলামীকে শাহজাহান মিঞা চাঁপাইনবাবগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দাঁড়িপ্ল্লার প্রতীকের টাওয়ার অপসাারণ   বিএনপি ক্ষমতায় এলে সোনামসজিদ পর্যন্ত রেল সংযোগ করা হবে- অধ্যাপক শাহজাহান মিঞা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের ৩০ কর্মীর বিএনপিতে যোগদান। ইসলামপ্রিয় রাজনৈতিক দল বিএনপি – অধ্যাপক শাহজাহান মিঞা

চাঁপাইনবাবগঞ্জে ১ আসনের জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন শিবগঞ্জের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।

শিবগঞ্জ (চাঁপাইনবাবঞ্জ) প্রতিনিধিঃ আগামী ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত ০৩/১১/২০২৫ ইং রোজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণাকৃত তালিকা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ- ৪৩ আসনে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাঃ শাহজাহান মিঞা মনোনীত হন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের মনোনয়ন ঘোষণা করার আগে থেকেই শিবগঞ্জ উপজেলার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টেলিভিশনে খবর দেখে আনন্দ উল্লাস ও শুকরিয়া আদায় করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলায় ৫ বারের সাবেক সফল এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি রাজপথে লড়াকু সৈনিকের মত রাজপথেই থেকেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ১৩ টি মামলা,হামলা নির্যাতন সহ ৪ বার জেল খেঁটেছেন । সবকিছুর মধ্য দিয়ে রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। রাজপথে বিরোধীদলের মূল টার্গেটেই ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। তারপরও তিনি জীবনের মায়া ত্যাগ করে বিএনপির কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি নেতাকর্মীদের নিয়ে বাস্তবায়ন করেছেন। তিনি শুধু রাজনীতিতেই সক্রিয় ভূমিকা পালন করেছেন তা নয়, পুরো দেশে বিভিন্ন আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার সময় আইন-শৃক্সখলা বাহিনীর কঠোর নিরাপত্তা ভেদ করে নেতাকর্মীদের নিয়ে মিছিল মিটিং ও আন্দোলন করেছেন।
উত্তরবঙ্গের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা শিবগঞ্জ এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষকে খুব ভালোবাসেন ও বিপদে-আপদে নেতাকর্মীদের পাশে দাঁড়ান এবং হাসিমুখে কথা বলেন জননন্দিত এই নেতা । জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়ায় শিবগঞ্জ উপজেলার মানুষ খুব খুশি।
অধ্যাপক শাহজাহান মিয়া বলেন; মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে শিবগঞ্জের মানুষের আশা-আকাক্সখার প্রতিফলন ঘটিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে শিবগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে উন্নীত করবেন। তিনি আরো বলেন শিবগঞ্জের মাটির এমন কোন জায়গা নেই, যেখানে আমার হাতের ছোঁয়া পড়েনি, আগামীতেও কোন এলাকা বাদ যাবে না। অন্যদিকে পদ্মার ভাঙ্গন নিয়ে প্রশ্ন করা হলে; তিনি বলেন পদ্মার ভাঙ্গন রোধে এবং পদ্মার বাঁধ নির্মাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। সব শেষে তিনি মহান রাব্বুল আলামীনের উপর শুকরিয়া আদায় করেন এবং শিবগঞ্জ উপজেলার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য আহŸান জানান। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। একই সাথে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নমিনেশন বা আসন ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির নামে জনমনে বিভ্রান্তী সৃষ্টি হয় ফেসবুকে এমন পোস্ট, অতি উৎসাহী কাজ শোডাউন, রং খেলা, মিষ্টি বিতরণ থেকে বিরত থাকার আহŸান জানান। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে এটা ¯^াভাবিক কিন্তু প্রতিহিংসা ও আক্রোশের কোনো স্থান নেই। আমাদের একমাত্র কাজ জনগণের পাশে থেকে তাদের ¯^চ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের আশা আকাক্সখাার প্রতিফলন ঘটানো। তাদেরকে বিরক্ত করা বা তাদের বিরক্তির কারণ যেন না হয়। এ আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০