শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে  নিহত-২ আমরা শান্তিপ্রিয় মানুষ তবে যদি কেউ অশান্তি করতে আসে, তাহলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না – অধ্যাপক শাহজাহান মিঞা। শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী। শিবগঞ্জের কানসাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের দাইপুকুরিয়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ! খালি কলস বাজে বেশি, পুটির মাছ লাফাই বেশি জামায়াত ইসলামীকে শাহজাহান মিঞা চাঁপাইনবাবগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দাঁড়িপ্ল্লার প্রতীকের টাওয়ার অপসাারণ   বিএনপি ক্ষমতায় এলে সোনামসজিদ পর্যন্ত রেল সংযোগ করা হবে- অধ্যাপক শাহজাহান মিঞা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের ৩০ কর্মীর বিএনপিতে যোগদান। ইসলামপ্রিয় রাজনৈতিক দল বিএনপি – অধ্যাপক শাহজাহান মিঞা

সিম বিক্রিতে নিষেধাজ্ঞা গ্রামীণফোনের

মানসম্মত সেবা (কোয়ালিটি অব সার্ভিস) দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অপারেটরটি নতুন সিম বিক্রি করতে পারবে না বলে জানা গেছে।

বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা চেষ্টা করেও গ্রামীণফোনের সেবার মান ভালো করার কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। তারা গ্রাহক বৃদ্ধি করবে, কিন্তু সেবার মান বাড়াবে না, এটা হতে দেওয়া যাবে না। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হবে ততদিন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে।

এর আগে বুধবার দুপুরে বিষয়টি অনুমোদনের পরে গ্রামীণফোনের কাছে একটি নির্দেশনা পাঠিয়েছে বিটিআরসি। অপারেটরটি গ্রাহকদের কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিত করতে পারলেই নতুন সিম বিক্রি করতে পারবে বলে জানা গেছে।

গ্রামীণফোনের সিম বিক্রির বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, তারা মানসম্মত সেবা (ভয়েস কল ও ইন্টারনেট) দিতে পারছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপারেটরটির (গ্রামীণফোন) সিম বিক্রি করতে পারবে না।

 

এদিকে বিটিআরসি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে চলতি বছরের মে পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০