প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ৭:২৯ পি.এম
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বের জেরে মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদ ও গ্রেফতার ইশারুল হকের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে দোভাগী বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনু্ষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ইশারুল হকের বাবা এনামুল হক, স্ত্রী রিমা বেগম, মা গোলেনুর বেগম ও মামুন উর রশিদসহ অন্যরা। বক্তারা অভিযোগ করে বলেন, পদ্মা নদীতে মাটি কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মাটি ব্যবসায়ী আনারুল ইসলাম পরিকল্পিতভাবে ইশারুল হককে হেরোইন দিয়ে মামলায় ফাঁসিয়েছেন। তারা দাবি করেন, ইশারুল হক কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। ঘটনাটি সম্পূর্ণ সাজানো এবং মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ইশারুল হকের মুক্তির দাবি জানান তারা। মানববন্ধনে প্রায় তিন শতাধিক নারী পুরুষ অংশ নেন। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আনারুল ইসলাম। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.