প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৭:১৫ পি.এম
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী একরামুল হক। স্থানীয়রা জানায়, উপজেলার শাহাবাজপুর নামোচাকপাড়া এলাকায় ১০ বিঘা জমির আমবাগান রক্ষায় চারদিকে সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া নির্মাণ করেন জমির মালিক একরামুল হক। কিন্তু বুধবার গভীর রাতে কে বা কারা ওই সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দেয়। ভুক্তভোগী একরামুল হক জানান, গবাদিপশুর অত্যাচার থেকে রক্ষা পেতে তার কাটা বেড়ার পাশাপাশি সীমানা প্রাচীর দেয়া হয়েছিল। কিন্তু রাতের আধারে ভেঙে ফেলা হয়েছে ১৫০টি পিলার। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.