প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৭:২০ পি.এম
শিবগঞ্জে কৃষকদের মাঝে গম বীজ-রাসায়নিক সার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রবি ২০২৫-২৬ মৌসুমে গম ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম বীজ, রাসায়নিক সার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সামনে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। এ সময় তিনি বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসলের ফলন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিকুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ২০ কেজি গম, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি, জিপসাম ১৭ কেজি, জিংক ১ কেজি, বোরণ ১ কেজি, ৩টি বীজ সংরক্ষণ পাত্র ও একটি সাইনবোর্ড দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.