শিবগঞ্জ প্রতিনিধি: ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রিয় মসজিদের সামেনে সংক্ষিপ্ত সমাবেশের করেন। এই বিক্ষোভ মিছিলে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ধানের শীষের মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব মোঃ শাহজাহান মিঞ্'র পক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ্ব আশরাফুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আলহাজ্ব সফিকুল ইসলাম, আহ্বায়ক, শিবগ্ঞ্জ পৌর বিএনপি ,মোহাম্মদ তৌসিকুল আলম, সদস্য সচিব, শিবগঞ্জ উপজেলা বিএনপি ,শামীম কোবির হেলিম, সাবেক মেয়র, শিবগঞ্জ পৌরসভা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “গণতন্ত্র রক্ষার লড়াইয়ে কাউকে ভয় পাই না। হামলা-মামলা করে বিএনপিকে দমানো যাবে না।”
তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com