প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ৯:০০ পি.এম
দুই উপদেষ্টার পদত্যাগে: মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টন
উপদেষ্টা পরিষদের দুই উপদেষ্টার পদত্যাগের পর তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে পুনর্বণ্টন করেছে সরকার।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করে তথ্য, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব তিন উপদেষ্টার মধ্যে বণ্টনের বিষয়টি নিশ্চিত করে।
সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে। এদিকে আসিফ মাহমুদ দায়িত্ব ছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। এর মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা আদিলুর রহমানকে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.