চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সর্বস্তরের জনগণের ব্যানারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
২ ডিসেম্বর মঙ্গলবার শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে আসর নামাজ আদায় করে উপজেলার দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে, সভাপতিত্ব করবেন মাওলানা মুফতি তাজুল ইসলাম অধ্যক্ষ, শিবগঞ্জ আলজামিয়াতুল আরাবিয়া দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা।
দোয়া পরিচালনা করেন শিবগঞ্জ বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা নবীবুর রহমান।
হাজারো মানুষ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজত করেন।
উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ মোহাঃ শাহজাহান মিঞা, উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক ,শিবগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাঃ তোসিকুল আলম ,শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মোঃ মফিকুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শামিম কবির হেলিম ,শিবগঞ্জ ওলামাদলের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া,শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আহম্মেদ বাবু,শিবগঞ্জ বিএনপির সদস্য ডাঃ নাহিদুজ্জান সুমনসহ বিএনপি,যুবদল,ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com