চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃকমাসুদপুর সীমান্ত হতে ৩২ বোতল ভারতীয় মদ এবং বাখেরআলী সীমান্ত হতে ৭৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস মলম জব্দ*
১। বিশেষ তথ্যের ভিত্তিতে অদ্য ৩১ অক্টোবর ২০২৫ তারিখ মাসুদপুর বিওপির বিশেষ টহলদল আনুমানিক রাত ৮টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামে টহল পরিচালনা করে ৩২ বোতল ভারতীয় মদ এবং আনুমানিক সন্ধ্যা ৭টার সময় বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় টহল পরিচালনা করে ৭৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস মলম জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং পাতার বিড়ি ও মলম চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নসহ অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, মোবাইল এবং অন্যান্য মালামাল চোরাচালানের বিরুদ্ধে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com