প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৭:২০ পি.এম
“দেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে ; ”যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম জিয়ার উপদেষ্টা শাহজাহান মিঞা

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।বুধবার (২৯ অক্টোবর) বিকাল চারটায় উপজেলা ফায়ার সার্ভিস চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা কলেজ চত্বরে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিঞা বলেছেন, দেশে বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। কিন্তু বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে, তা দিয়ে সব ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব।
আমি একজন মুক্তিযোদ্ধা, স্বদেশের জন্য যুদ্ধ করেছি। জনগণ আমাকে আদর্শিক নাগরিক হিসেবে জানে ও ভালোবাসে। জনগণ বিএনপিকে ভালোবাসে তাই আমাদের বিজয় সুনিশ্চিত। বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান আলী মিঞা আরও বলেন, শিবগঞ্জ উপজেলা যুবদল অত্যন্ত শক্তিশালী ও সংগঠিত একটি ইউনিট। তারা সফলভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেএবারের আয়োজন ছিল অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতাকর্মী।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবুর সভাপতিত্বে র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির আহবায়ক আলঃশফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর জুয়েল,সহঅনুষ্ঠানে উপজেলা যুবদল ও বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.