প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৮:৩৮ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে এ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৫৯৭ জন রেজিষ্ট্রেশন করা পরীক্ষার্থীর মধ্যে ২ হাজারের অধিক পরীক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ইসলামিক জ্ঞান ও পরিবেশ বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।
এদিকে অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে একযোগে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তাদের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হবে। অভিভাবকরা জানায়, অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করবে এবং গাণিতিক দক্ষতা যাচাই করা সম্ভব হবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, বাংলা, ইংরজি, বিজ্ঞান ও গণিতসহ বিভিন্ন বিষয়ে চর্চা বাড়াতে ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধিতে অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিগগির ফলাফল প্রস্তুত করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বাইসাইকলে ও স্কুল ব্যাগ দেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.