চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন শিবগঞ্জ উপজেলার গণমানুষের নেতা, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।
গণসংযোগকালে তিনি বিএনপি'র চলমান আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ আলমগীর কবির জুয়েল, ওলামা দলের সাধারন সম্পাদক মোঃ আবদুল্লাহ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে এলাকাবাসীকে বর্তমান সরকারের ব্যর্থতা ও বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com