চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল দশটায় বৃক্ষ রোপণ কর্মসূচির মধ্য দিয়ে শুরু করে বিকেল ৪.৩০ মিনিটে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে শিবগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
বুধবার বিকেল ৪.৩০ মিনিটে প্রীতি ফুটবল ম্যাচের খেলায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জনাব আলহাজ্ব মোঃ আশরাফুল হক এবং প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা গণমানুষের নেতা সাবেক ৫বারের সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞ।
আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম ও উপজেলা বিএনপি'র সদস্য সচিব জনাব তৌসিদুল আলম ,বীরমুক্তিযোদ্ধা যোবায়ের হোসেন এবং
পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কোবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলী আহমেদ বাবু এবং ডাক্তার নাহিদুজ্জামান সুমন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাঠ কানায় কানায় পরিপূর্ণ দর্শক খেলা উপভোগ করেন। দুই দল খেলাই চরম উত্তেজনা সৃষ্টি করলেও কোন দল কোন দলকে গোল দিতে না পারায় রেফারির সিদ্ধান্তে উভয় দল ট্রাইবেকারের মাধ্যমে পাঁচটি করে বল মারার সুযোগ পান তাতে শিবগঞ্জ পৌর বিএনপি তিনটি গোল, এবং শিবগঞ্জ উপজেলা বিএনপি চারটি গোল করে পৌর বিএনপিকে পরাজিত করেন। প্রধান অতিথি মহোদয় চ্যাম্পিয়ন দলকে এবং রানার্স অফ দলকে ট্রফি তুলে দেন ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com