চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: শাহজাহান মিঞা। তিনি আজ রবিবার সকাল থেকে দিনব্যাপী সংসদীয় আসন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) এ পদ্মা নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকার মানুষের খোঁজখবর নেন এবং চর অঞ্চলের মানুষের কাছে বিএনপির ৩১ দফা পৌঁছানোর লক্ষ্যে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। গনসংযোগকালে সংক্ষিপ্ত এক পথসভায় বিএনপির এই সাবেক এমপি বলেন, এই উপজেলার দুর্লভপুর, উজিরপুর এবং পাঁকা ইউনিয়নে নদী ভাঙ্গন দীর্ঘদিনের একটি বড় সমস্যা। প্রতি বছর এই অঞ্চলে অনেক আবাদি জমি, ভিটামাটি, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলিন হয়ে যায়। কাজেই আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এবং আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এই সর্বনাশা পদ্মা নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। আমি বিশ্বাস করি বিএনপি সরকার এটা করবে কারন বিএনপি একটি জনকল্যাণমুখী দল। বিএনপি এদেশের মানুষের কল্যানে রাজনীতি করে। পাঁকা ইউনিয়নের নিশিপাড়া চর অঞ্চলে অবস্থিত পাকা নারায়নপুর পাবলিক হাই স্কুল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন বিএনপির এই বর্ষীয়ান নেতা। এসময় তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগনের কল্যানে রাজনীতি করে। বিএনপির আমলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। মেধাবী ছাত্রদের বিনা পয়সায় চাকরি হয়।গনসংযোগকালে তিনি শিবগঞ্জ উপজেলা ও পাঁকা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নিয়ে পাকা ইউনিয়নের নিশিপাড়া, কদমতলা, দশরশিয়া বাজার এবং দক্ষিণ পাঁকা এলাকার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং আগামীতে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com