প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৭:২৩ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে তুহিন হত্যায় অভিযুক্ত আ.লীগ নেতাদের কারাগারে প্রেরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জামিন নিতে এসে জনরোষের মুখে পড়েছেন জেলা আওয়ামী লীগের দুই নেতা। আদালত চত্বরে তাদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়।বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গেলে এ ঘটনা ঘটে। ডিম নিক্ষিপ্ত দুই নেতা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী ফটিক।
আদালত সূত্র ও আইনজীবীরা জানান, ২০১৫ সালে সংঘটিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পান রুহুল আমীন ও গোলাম রাব্বানী। জামিনের মেয়াদ শেষে বুধবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানির জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করেন।
তাদের আসার খবর পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আদালত চত্বরে জড়ো হন এবং স্লোগান দেন। আদালত চত্বর ত্যাগের সময় তাদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়। পরে পুলিশ দুই নেতাকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যায়।
সদর থানার ওসি মতিউর রহমান জানান, "নিরাপত্তার কারণে রুহুল আমীন ও গোলাম রাব্বানীকে থানায় আনা হয়েছে। তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।"
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে তার বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় র্যাব। পরে তার মৃত্যু সড়ক দুর্ঘটনায় হয়েছে বলে দাবি করে র্যাব। ঘটনার প্রায় ৯ বছর পর, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর নিহতের মামা মো. কবিরুল ইসলাম হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ২ নম্বর আসামি গোলাম রাব্বানী ফটিক এবং ৩ নম্বর আসামি রুহুল আমীন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.