প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৭:৫৯ পি.এম
শিবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের স্কুল পড়ুয়াদের মাঝে গাছের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।শনিবার দুপুরে ইউনিয়নের পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ।
কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এদিন উপজেলার ৪ টি স্কুলের ১১৮ জন শিক্ষার্থীকে পিয়ারা, কাঁঠাল ও বেল জাম গাছের চারা দেওয়া হয়।
এই আয়োজনে অন্যদের সঙ্গে আরও উপস্থিত মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী আরো ছিলেন, উপ-সহকারী কৃষি সেলিম রেজা ও উপ-সহকারী কৃষি আবু মোসায়েব
চারা গ্রহণের পর রাণীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ মুরসেদা খাতুন বলছিল, "গাছ পেয়ে খুব ভালো লাগছে। আমি এগুলো লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারব।”
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.