প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৫, ৭:৪৩ পি.এম
আম আড়ৎদারদের অহেতুক ও অযুক্তিক কমিশন বর্জন:আম চাষীদের নিয়ে কৃষক সমিতি গঠন

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাটের আম আড়ৎদারগণ অহেতুক ও অযুক্তিক কমিশন আদায়ের প্রতিবাদে মতবিনিময় সভা ও কৃষক সমিতি গঠন করা হয়েছে।
মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী মাহমুদ মিঞার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী। সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট আম ব্যবসায়ী ফরহাদ হোসেন রুবেল, মাওলানা কয়েস উদ্দিন, জামাল উদ্দিন জেম, আল আমিন, ফজলুর রহমান, শামিম চৌধুরী, সাবেক ওয়ার্ড সদস্য নেফাউর রহমান, সেরাজুল ইসলাম ও আব্দুল লতিব, মাওলানা রেজাউল করিম, একরামুল হক সহ বিভিন্ন ইউনিয়নের আম চাষীগণ।
সভায়, কানসাট আম বাজারে চলমান আম ক্রয়-বিক্রয়ে জটিলতা বিষয়ে আলোচনা করা হয়। চলমান কানসাট আম বাজারে কেজি দরে আম ক্রয়-বিক্রয় ও আড়ৎদারগণের বেধে দেয়া কেজি প্রতি ৩ টাকা কমিশন বর্জন সহ সঠিক নিয়মে আম ক্রয়-বিক্রয়ে সিদ্ধান্ত নিতে আম চাষীদের নিয়ে কৃষক সংগঠন করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় শেষে আম চাষীদের নিয়ে কৃষক সমিতি গঠন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.