প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৫, ৮:৩২ পি.এম
শিবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এতে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আজিজুর রহমান সুইট প্রমূখ। এর আগে ফিতা কেটে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.