প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৫, ৭:৫১ পি.এম
শিবগঞ্জে দুস্থদের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সুবিধাবঞ্চিত দুস্থদের মাঝে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব ঢেউটিন, শুকনো খাবার ও অর্থ সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান ও উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ প্রমূখ। পরে সুবিধা বঞ্চিত ৩০ জনকে এক বান্ডিল করে ঢেউটিন সাথে নগদ তিন হাজার টাকা ও ৫৩ জনকে শুকনো খাবার সাথে নগদ অর্থ দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.