প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ৭:৪২ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, গলায় বাঁধা বালুর বস্তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম ও তরতিপুর শ্মশানঘাটের মাঝামাঝি নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির গলায় প্লাস্টিকের বালুর বস্তা বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, তরতিপুর শ্মশানঘাটের কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.