প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৭:৩৭ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১৩০ গ্রামের হিরোইন ও নগদ ৬৩ হাজার ৪১০টাকাসহ এক চোরাকারবারি আটক
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর হাট থেকে শ্রী শ্যামল রবিদাসকে ১৩০ গ্রাম হিরোইন ও নগদ ৬৩ হাজার ৪১০ টাকাসহ আটক করেছে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ। আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রামচন্দ্রপুর হাট এলাকার সুধীরচন্দ্র রবিদাসের ছেলে শ্রী শ্যামল চন্দ্র রবিদাস।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ সোমবার দুপুর১:৩০ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপ পরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ ক-সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ২৮.০৪.২০২৫ খ্রিঃ তারিখ সময় সকাল ০৮.০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন হাট রামচন্দ্রপুর এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে শ্রী শ্যামল রবিদাস (২৮) কে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিস্ত্রী পাড়া এলাকাস্থ (মোঃ বাবুর বাড়ীর ভাড়াটিয়া) শ্রী শ্যামল রবিদাস (২৮) কে ১৩০(একশত ত্রিশ)গ্রাম হেরোইন ও নগদ অর্থ ৬৩,৪১০/-(তেষট্রি হাজার চারশত দশ)টাকা,০১টি স্মার্ট ফোন,হেরাইন পরিমাপক ডিজিটাল যন্ত্র ০১টি সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.