চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্পর্কে বিরুপ মন্তব্য এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদে আওয়ামী ফ্যাসিস্ট, সন্ত্রাসীদের দখলদারী এবং চাঁদাবাজীর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল শুক্রবার সকালে দাইপুখুরিয়া ইউনিয়নের চাঁইপাড়া ইংলিশ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ সহযোগি সংগঠন ৩নং দাইপুকুরিয়া ইউনিয়ন শাখা আয়োজনে বক্তব্য রাখেন দাইপুখারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মহাজন , সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম , সংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা পাইলট, ও যুবদলের আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ প্রমূখ
বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবৈধ দখল হওয়া একটি ডিপ উদ্ধার করে বৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তির কাছে চাবি বুঝয়ে দেই । এ বিষয়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ শিবগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, কেতাব উদ্দিন অবৈধভাবে দখল করে ডিপ ব্যবহার করছে । আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি মামলা দায়ের করেছি। নিয়োগ বা ব্যক্তির কাছে বুঝিয়ে দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com