
জেয়াফতে অংশহণ করতে আসা বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ সীমান্তের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ৫,৬ ও ১৮ জানুয়ারি কালিগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয়রা আগ্রাসন চালিয়েছিল। এই আগ্রাসন বিরোধী কার্যক্রম স্থানীয়রা প্রতিহত করেছিল। আর যারা এই ভারতীয় আগ্রাসন প্রতিহত কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য এখানে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেজন্য আমরা এখানে এসেছি এবং আমাদের এই প্রোগ্রামে এসে ভালো লাগছে কারণ আমাদেরকে উৎসাহিত এবং উজ্জীবিত করার জন্য এ প্রোগ্রামটি আয়োজন করা হয়।
আমজনতা পার্টির সদস্য সচিব পরিচয়দানকারী তারেক রহমান বলেন, বগুড়াতে হিন্দু রাজার নিপড়নের বিরুদ্ধে গরু জবাই করেছিল। আর এই জিয়াফতটা অনেক আগে থেকে প্রচলিত ছিল। ভারত তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে ও মুসলমানকে নিপিড়ীত করে। তার প্রতিবাদেই আমাদের এই জিয়াফত কার্যক্রম। আমাদের কার্যক্রম হিসেবে গরু জবাই হয়, এরপর আলোচনা হবে এবং নাগরিকদের সাথে কথা বলা হবে। এছাড়া সীমান্তে যারা যারা নিহত হয়েছিল তাদের নামে আজকে সন্ধ্যার দিকে ফানুস উড়াবো। শহীদদের সম্মানে তার নাম লেখা ফানুস আকাশে উড়িয়ে দিবো।
বাংলাদেশ জনগণ ব্যানারের মুখপাত্র মোঃ মোস্তাফিজুর রহমান,বাংলাদেশ জনগণ ব্যানারের রাজশাহী সমন্বয়ক রুহুল কুদ্দুস মীর ওরফে ফরহাদ আলী
বাংলাদেশ জনগণ ব্যানারের শিবগঞ্জ সমন্বয়ক মোঃ মামুনুর রশিদ
শিবগঞ্জ ছাত্র আন্দোলন সমন্বয়ক মোঃ আল বাশরী সোহান, মোঃ তন্ময়
গণআধিকার পরিষদ নেতা ফারুক আহমেদ ও আমজনতা পার্টির সদস্য সচিব তারেক আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কয়েকজন হেফাজত নেতা উপস্থিত ছিলেন ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com