প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৬:৩৯ পি.এম
শিবগঞ্জে বিদ্যুতের শর্ট সার্কিটে নিহত-১

মোঃ কাওসার আলি,শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিশ্বনাথপুরে সায়েম(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে আজ দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। সায়েম নামের ঐ যুবক বিশ্বনাথ পুর এলাকার একরামুল হক (গুধার) ছেলে, তার ভাই সোহেল জানায় দুপুরে সায়েম মাঠ থেকে আসার পরে আমাদের একটা খড়ের বেড়ার ঘর আছে সেটা ভাংতে যায় ঐ ঘরে কারেন্টের লাইন ছিলো সেটা খেয়াল না করে রডের সাবল দ্বারা কাঁটা উঠার জন্য আঘাত করলে সেটা গিয়ে কারেন্টের তারে লেগে তার কেটে গেলে সাথে সাথে তাকে সর্ট করে এমতাবস্থায় আমরা কি করবো বুঝতে না পেরে চিৎকার চেঁচামেচি করলে আসে পাশের লোকজন এসে সায়েম কে উদ্ধার করে, স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল করিম কে খবর দিলে সে গিয়ে দেখে সায়েম মারা গেছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া বলেন খবর পেয়েছি সেখানে এস আই মোজাম্মেল কে পাঠিয়ে ছিলাম পরিবারের কোন অভিযোগ না থাকায় আলামত সংগ্রহ করে স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যক্তির সাক্ষর করে লাশ কবরস্থ করার জন্য বলা হয়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.