প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৬:৪০ পি.এম
শিবগঞ্জে সিমান্তের মানুষের সাথে মতবিনিময় করেন কর্নেল গোলাম কিনরিয়া।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি- চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে চোরাচালান রোধে ও জনসাধারণের নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির লক্ষে বৃহস্পতিবার (২৩জানুয়ারী) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনাদপুর ইউনিয়নে চৌকা বিওপির দায়িত্ব পূর্নএলাকায় বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার।
এ সময় তিনি বলেন আমি যথেষ্ট বিএসএফকে শায়েস্তা করার জন্য যখন আমার প্রয়োজন হবে তখন আপনাদের কে ডাকদিব আমি না ডাকলে নো ম্যানস ল্যান্ডের পাশে কেউ যে ব্যাঘাত ঘটাবেন না, আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে মনোবল আছে আমাদের পিছনে ১৮ কোটি মানুষ আছে , ১৮ কোটি মানুষ থাকতে আমাদের কোন ভয় পাওয়ার কোন কারণ নায়।
তিনি আরও বলেন চোরাচালান রোধে, দেশের সীমান্ত সুরক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবিকে সবধরনের সহযোগিতা দেয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবি'র সহকারী পরিচালক মো বেলাল, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবি নেতা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.