শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী বলেছেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। ১৯৫৮ সালের ২৬ সেপ্টেম্বর পাকিস্থানের পার্লামেন্টে ডেপুটি স্পিকার শাহেদ আলী জিন্নাহকে মাইকের ডান্ডা খুলে শেখ মুজিব হত্যা করেছিলেন। মানুষ খুনের ইতিহাস ভুলে যাবেনা। মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের বৈঠার বর্বরোচিত হামলা ও নির্বিচারে গুলি বর্ষণে জড়িতদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে হাজারবিঘী ফুটবল মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক তোজাম্মেল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ নুরুজ্জামান ও শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নানসহ অন্যরা।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com