প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ৬:০৬ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে পুনর্ভবা নদীতে অভিযান পরিচালনা অবৈধ জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কর্তৃক পূনর্ভবা নদীতে অবৈধ জাল অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার(২৩অক্টবর) দুপুরে পুনর্ভবা নদীতে বাংলাদেশ পুলিশ ও বিজিবি'র যৌথ সহযোগিতায় ১৫ টি চায়না দুয়ারী জাল, ১ টি সুতি জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। যার আনুমানিক মূল ১ লক্ষ ৭৫ হাজার টাকা।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা,এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, ভোলাহাট উপজেলার মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, রহনপুর সীমান্তফাড়ির কোম্পানি কমান্ডার, গোমস্তাপুর থানার পুলিশের উপপরিদর্শক কালামসহ বাহিনীর অন্যান্য সদস্যরা। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.