প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৪, ৭:৩৩ পি.এম
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি- চাঁপাইনবাবগঞ্জে যানবহনের ধাক্কায় লুসি বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর ৬ টার দিকে নায়ালাভাঙ্গা ইউনিয়ন ঝিল্লি পাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লুসি বেগম জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়ার তাইজুল ইসলামের স্ত্রী।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, লুসি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভোরের দিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের ঝিল্লিপাড়া মোড়ে সম্ভবত রাস্তা পারাপার হওয়ার সময় কোনো একটি যানবহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে ওসি জানান আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.