প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ৭:২২ পি.এম
৫৭ বছর বয়সে এইচএসসি পাস করেছেন আব্দুল হান্নান

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: লোকে বলে, লেখাপড়ার কোনো বয়স হয় না। অবশ্য আব্দুল হান্নানও তা-ই বলেন। আর এই প্রবাদ শুধু মুখে নয়, করে দেখালেন তিনি। ৫৭ বছর বয়সে করলেন এইচএসসি পাশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের এই বাসিন্দা অনেক সমালোচনা সহ্য করে সফল হন। এর আগে ৫৪ বছর বয়সে করেছিলেন আরেক বাজিমাত। মঙ্গলবার ফল প্রকাশ হলে জানা যায়, হান্নান তিন দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর এমটিএমকে আনক টিবিএম কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। অনুভূতি জানতে কথা হয় আব্দুল হান্নানের সঙ্গে। বলেন, শিক্ষার কোনো বয়স হয় না। তাই শিক্ষাগ্রহণে বয়স বাধা হতে পারে না। ইচ্ছা থাকলে সবই সম্ভব। তিনি বলেন, আমার পরীক্ষার ফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে। তাই আপনাদের সন্তান স্কুলে পাঠান। এদিকে আব্দুল হান্নানের এইচএসসি পাসে এলাকায় ব্যাপক হৈচৈ পড়ে গেছে। আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীরা অভিনন্দনে ভাসিয়েছেন তাকে। উৎসাহ দিচ্ছেন, সামনে যেন আরও ভালো কিছু করতে পারেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান, এই বয়সে আব্দুল হান্নান যে কৃতিত্ব দেখিয়েছেন সেটা অবশ্যই অনুকরণীয়। এর আগে ২০২২ সালে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দেন আব্দুল হান্নান। পেয়েছিলেন কয়েকটি সংগঠনের বিশেষ সম্মাননা।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.