প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ৬:৩৫ পি.এম
শিবগঞ্জে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে পদ্মায় ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাটে এ ঘটনা ঘটে। সে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চামাভান্ডার গ্রামের জাহির আলীর ছেলে সানাউল্লাহ (১০)। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, নানার বাড়ি উপজেলার চর কানছিড়া বেড়াতে গিয়ে বোগলাউড়ি ঘাটে গোসল করতে পদ্মা নদীতে নামে শিশু সানাউল্লাহ। শিশুটি মানসিক ভারসাম্যহীন ও সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা সানাউল¬াহকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.