চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ এলাকার ১০ বছর থেকে গুম হওয়া মোঃ মফিজ উদ্দিন কে উদ্ধার ও সারা দেশে গুমের সংস্কৃতি বিলুপ্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে ও দেশের সকল সেক্টরে লুটপাট এবং দূর্নীতি মুক্ত করণের দাবিতে শিবগঞ্জে বৈষাম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজনে ছাত্র -জনতার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে । বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইসলামী ব্যাংকের সামনে ঘন্টা ব্যাপি চলা মানববন্ধনে এই সব দাবি জানায় বৈষাম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ।
এসময় বক্তব্য রাখেন ১০ বছর থেকে গুম হওয়া মোঃ মফিজ উদ্দিনের ছেলে , এমদাদুল হক , শাহিন , মোরসালিন , রাজশাহী প্রেস ক্লবের সাধারন সম্পাদক এ্যাডঃ আসলাম উদ দৌলা , রাজশাহী নিউ ডিগ্রী কলেজের ছাত্র সোহানুর রহমান ,ইখতেখার আল- মামুন , আল- বাসরি সোহান , শাহাদাত হোসেন প্রমূখ । এছারাও পরিবারের সদস্যরা এবং বৈষাম্য বিরোধী ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেীনীপেশার মানুষ অংশ গ্রহন করে ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com