প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৪, ৮:০১ পি.এম
শিবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের র্যালী ও শোক সভা

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহত শিক্ষার্থীদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে র্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩আগস্ট)বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সোনামসজিদ স্মৃতি সৌধে র্যালী ও শোকসভা অনুষ্ঠিত হয়।ঘন্টা ব্যাপী র্যালী ও শোক সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,শিক্ষার্থী,শিক্ষক, চিকিৎসক সহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় শিবগঞ্জ উপজেলা সমন্বয়ক আল বাশির হোসেন,সোনামসজিদ সমন্বয়ক নাসিদুল আলম সাকিল, শহিদুল ইসলাম, সুমন ইসলাম, সদস্য বুলবুল ইসলাম, মেহেদী হাসান, অহেদুল্লাহ আহাদসহ অনন্যরা উপস্থিত ছিলেন।
শোক সভায় শিক্ষার্থীরা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের হত্যার বিচার অতি দ্রুত করে দোষীদের শাস্তির নিশ্চয়তা দিতে হবে বলে জানান।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.