
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে রায়হান নামে এক যুবককে গণপিটুনি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামে লক্ষীপুরে এই ঘটনা ঘটে। নিহত রায়হান একই গ্রামের মৃত রাজিবুল হকের ছেলে। দূর্লভপুর ইউনিয়নের সদস্য শাহজালাল আলী জানান, সম্প্রতি তাদের এলাকা থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় রায়হান আলী। বিষয়টি জানাজানির পর শুক্রবার গভীর রাতে এলাকাবাসী একত্রিত হয়ে রায়হানের বাড়িতে যায়। বিষয়টি টের পেয়ে রায়হান ওই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা তাকে ধাওয়া করে আটকের পর গণপিটুনি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে রায়হানের মৃত্যু হয়। পরে গ্রাম পুলিশের সহায়তায় নিহতের মরহদে শনিবার সকালে শিবগঞ্জ থানায় পৌঁছে দেয়া হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল কুমার দেবনাথ জানান, ছিনতাইয়ের অভিযোগে একজন নিহত হয়েছে এবং মরদেহ গ্রাম পুলিশ শিবগঞ্জ থানয় নিয়ে আসে। পরে পুলিশ ওই মরদেহ ময়নাতদন্তের জন্য হাসাপাতালের মর্গে প্রেরণ করে। তিনি আরও জানান, নিহত রায়হানের বিরুদ্ধে একাধিক চুরি-ছিনতাইয়ের মামলা রয়েছে থানায়। বর্তমানে সে জামিনে থাকলেও একটি মামলার সে ওয়ারেন্ট ভুক্ত আসামীও ছিল। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com