প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৪, ১০:০১ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্যসহ দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড়ে ককটেল ফাটিয়ে ও গুলি করে জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম ও মতিন মাস্টারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পরে রানীহাটি কলেজ মোড়ে ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। নিহত আব্দুস সালাম মোঃ এত্তাজ আলীর ছেলে।এবং জেলা পরিষদ সদস্য, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছিলেন। নিহত অপরজন সালামের সঙ্গে থাকা রানিহাটি-ফতেপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল মতিন। তিনি রানিহাটি ফতেপুর গ্রামের মান্নান আলীর ছেলে ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানায়, রানীহাটি কলেজের সামনে থাকা আশ্রয়ণ প্রকল্পের কাছে বসে ছিলেন আব্দুস সালামসহ তার সঙ্গীরা। দুর্বৃত্তরা অতর্কিতভাবে হামলা চালায়। দুর্বৃত্তদের ককটেল বিষ্ফোরণ ও গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুস সালাম। এসময় গুলিবিদ্ধ অবস্থায় মতিন মাস্টারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় মতিনের বড় ভাই মো. টিটু আলী গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডাঃ মিম ইফতেখার জাহান বলেন, রাত ৯টায় মতিন মাস্টারকে এখানে নিয়ে আসা হয়। এসময় তার মাথা ও পা গুলিবিদ্ধ ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে আনার পথেই তিনি মারা যান। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নয়ালাভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এমন ঘটনাকে কেন্দ্র এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.