প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৪, ৮:০০ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
![]()
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিজয় টিভির ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশু পরিবার (বালিকা) হল রুমে, সরকারি শিশু পরিবার (বালিকা) অর্ধশত এতিম ছাত্রীদের সাথে নিয়ে আলোচনা সভা, র্যালিও কেক কাটে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন, বিজয় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নাদিম হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল আমিন ।
অতিথিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ মোঃ গোলাম রাব্বানী , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, আশরাফুল ইসলাম রঞ্জু , বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েল , সিনিয়ার সাংবাদিক শফিকুল ইসলাম, , শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আসফাকুর রহমান রাসেল , সাংবাদিক আতিকুলর রহমান, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সাংবাদিক রিপন আলী,
সরকারি শিশু পরিবার (বালিকা) অর্ধশত এতিম ছাত্রীসহ এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলিকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, বিজয় টিভি প্রতিষ্ঠাকালীন সময় থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। গুনগত মান সম্পন্ন বিনোদনধর্মী অনুষ্ঠান প্রচার করে মানুষেকে দেশীয় সংস্কৃতির দিকে আগ্রহী করে তুলতে ভূমিকা রাখছে। এ সময় তিনি বিজয় টিভির প্রতিষ্ঠাতা প্রয়াত মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে স্মৃতি চারণ করেন। আগামীতেও বিজয় টিভি তাদের সাফল্য ধরে রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.