প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৪, ৯:২০ পি.এম
শিবগঞ্জে নারীর ক্ষমতায়ন ও মাসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
![]()
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় রবিাবর সকাল ১০ ঘটিকায় পুখুরিয়া মহিলা কলেজ হলরুমে নারীর ক্ষমতায়ন এবং মাসিকের স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ওয়েস্ট এর উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমী ও আরসিসি কানসাট কর্মসূচির আয়োজন করে।
এ সময় শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক ও সাধারণ সম্পাদক ডাঃ তড়িৎ কুমার সাহা, রোটারিয়ান মোঃ আজাদুল হক, একাডেমীর সহ-সভাপতি সহকারী অধ্যাপক মিজানুর রশিদ, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফাজলে রাব্বি, এফডব্লিউডি মোসাঃ মাহমুদা খাতুন,
সাংবাদিক সেতাউর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার ত্রয়ী সাহা । আলোচনায় ডাক্তার ত্রয়ী সাহা কিছু পরামর্শ মূলক কথাবার্তা বলেন; নারীদের শারীরিক প্রাকৃতিক প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে উপস্থিত ছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিস্তার আলোচনা করেন এবং স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্য ব্যবস্থােয় সেনেটারি ব্যবহার সম্পর্কে অবহিত করেন। নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা নারীদের পারিবারিক ভঙ্গুর অবকাঠামো, স্যানিটশন ব্যবহারের আলোচনা পর্যালোচনা করে সমস্যার সমাধানের কথা বলেন।
খাদ্যাভ্যাস ও খাদ্যদ্রব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন মাছ মাংস ফলমূল ও পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরী।
নারীদের ঋতুর চক্র প্রক্রিয়ায় যে সকল উপকরণ ব্যবহার করা হয় সে সকল উপকরণ বাড়িতেই তৈরি করে ব্যবহারের জন্য রোটারিয়ান আজাদুল হক১০ জন করে ছাত্রী নিয়ে একটি করে কমিটি গঠনের কথা বলেন এবং কমিটির সদস্যদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সেমিনার সমাপ্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.