প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৪, ৮:৫৯ পি.এম
শিবগঞ্জে জামে মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্বোধন
![]()
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তেলকুপি বাজার জামে মসজিদের পুন:নির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯ লাখ টাকা ব্যয়ে এই মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। পরে তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। তেলকুপি বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. দেলোয়ার হোসেন ডীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজা, শাহাবাজপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বাবু, জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী ও আওয়ামী লীগ নেতা খাইরুল আলম প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.