প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৪, ৯:১৭ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
![]()
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল, গবাদিপশু, ট্রান্সফরমার, বৈদ্যুতিক মিটার, ইজি বাইক চুরিও ছিনতাই, বাল্যবিয়ে বন্ধ ও যৌন হয়রানি প্রতিরোধ কল্পে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কমিটি আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল ) বিকেল ৪টায় শাহবাজপুর ইউনিয়ন প্রাঙ্গণে শিবগঞ্জ থানা আয়োজনে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম ।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন , পুলিশ পরির্দশক তদন্ত সুকোমল চন্দ্র দেবনাথ, উপ- পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম।
সেখানে আরও বক্তব্য রাখেন- শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মানিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, ইউপি সদস্য, মোজাম্মেল হক প্রমুখ। বিশিষ্ট সমাজ সেবাক ইব্রাহিম, শাহবাজপুর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, ইউ পি সদস্য কোহিনুর বেগম, রুমালী খাতুনসহ কয়েক'শ সুধীবৃন্দুরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.