প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৪, ৭:৫৬ পি.এম
শিবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, উৎসবে মাতল হাজারও মানুষ
![]()
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিমর্ষী গ্রামবাসী আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে জেলার দূর-দূরান্ত থেকে হাজারও মানুষ আসেন। ফলে উৎসবের আমেজে মেতে উঠে এলাকার মানুষ। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ৬০টি ঘোড়া নিয়ে ৬০ জন অশ্বারোহী অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতের পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতেই এ প্রতিযোগিতার আয়োজন। আগামীতে এ আয়োজনের আরও প্রসার ঘটানো হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন মিঞা ও ইউপি সদস্য টিয়া আলীসহ অন্যরা। এদিকে এ প্রতিযোগিতাকে ঘিরে বারিকপাড়া আমবাগান মাঠে বসেছে মনোহরি আর গ্রামবাংলার বিভিন্ন মিষ্টান্নের দোকানের পসরা। সব মিলিয়ে সেখানে মেলায় পরিণত হয়। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি আবালবৃদ্ধবনিতারাও।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.