প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৯, ২০২৪, ৭:৫৫ পি.এম
শিবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করায় প্রতিবাদকারীকে মারধর

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসির ছয় পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় প্রতিবাদকারীকে মারধর বখাটেরা। বৃহস্পতিবার দুপুরে কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা শেষ হওয়ার পরপর পাঁচটি মোটরসাইকেল নিয়ে ৮-১০ জন বখাটে কলেজের সামনে এসে পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করে। এতে অটোচালক প্রতিবাদ করায় তাকে মারধর করে পালিয়ে যায় তারা। উত্ত্যক্তের শিকার শিক্ষার্থীরা বলেন, আমরা মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতিদিনের মতো অটোযোগে কানসাট সোলেমান ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে আসছি। কিন্তু গত মঙ্গলবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পাঁচটি মোটরসাইকেলযোগে ১০ জন বখাটে বিভিন্নভাবে উত্যক্ত করে এবং আমাদের অটো লক্ষ্য করে বাড়ি পর্যন্ত চলে যায়। এ সময় অটোচালক তাদের প্রতিবাদ করলে তারা বিভিন্নভাবে হুমকি দেয়। এরই জেরে বৃহস্পতিবার রাজ নামে এক বখাটের নেতৃত্বে পাঁচটি মোটরসাইকেলে ১০ জন বখাটে এসে আমাদের আবার উত্যক্ত করে ওং অটো চালককে মারধর করে। আমরা বাধ্য হয়ে নিজেদের নিরাপত্তার জন্য ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশে অবহিত করি। একই সঙ্গে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অটোরিকশা চালক কবিরুল ইসলাম বলেন, আমার অটোরিকশায় ছয় জন মেয়ে ও তিনজন ছেলেকে নিয়ে প্রতিদিন পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায়। মঙ্গলবার পরীক্ষা শেষে বাড়ি যাবার সময় বখাটেরা মেয়েদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। আমি বখাটেদের প্রতিবাদ করায় বিভিন্নভাবে ওইদিন হুমকি দেয় এবং বৃহস্পতিবার আবারও তারা মেয়েদের উত্ত্যক্ত করে এবং আমাকে মারধর করে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন লিখিত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে জানান, বখাটেদের কোন ছাড় নেই। বখাটেদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। দ্রুত বখাটের গ্রেপ্তার করা হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.