শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পুখুরিয়া মহিলা কলেজের,বাংলা বিভাগের প্রভাষক এবং দৈনিক খোলা কাগজের শিবগঞ্জ প্রতিনিধি মামুন উর রশিদের পিতা অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক ফারুক আহমেদ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব মরহুমের নিজ গ্রাম পুখুরিয়া নামাজে জানাজা শেষে পুখুরিয়া সাহানবান্ধা গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে শিবগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবসহ সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com