প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৪, ৫:৫৬ পি.এম
শিবগঞ্জে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেনের সাথে শিবগঞ্জ উপজেলার ৩টি প্রেসক্লাব শিবগঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব,শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি ) সন্ধা ৭ টায় ওসি মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে তার কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন উর রশিদ, সাধারণ সম্পাদক নাদিম হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টু, সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানাসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা এবং সেগুলো নিয়ন্ত্রণে পুলিশের করণীয় বিষয়ে ওসিকে অবহিত করেন এবং ওসি মো. সাজ্জাদ হোসেন বক্তব্যে শিবগঞ্জে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, জুয়া, যানজট, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.