চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বাগবাড়ী মিয়াপুর নূরানী মাদ্রাসায় শান্তি সংঘ যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ও সোনামসজিদ ব্লাড ব্যাংকের সহযোগীতায় ৪ শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে ।
(৪ ফেব্রুয়ারি) রবিবার দিন ব্যাপী শান্তি সংঘ যুব উন্নয়ন সংস্থার ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন,শান্তি সংঘ যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো: আক্কাশ আলী এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান রাসেল,সহ- সভাপতি ডলার বাবু, পরিচালক মো: সাহিনসহ প্রমূখ।
শান্তি সংঘ যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো: আক্কাশ আলী বলেন, রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ কর্মসূচি করছি। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে অসহায় রোগীদের বিনামূল্যে রক্ত দিয়ে প্রদান । এছাড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই সংস্থার লক্ষ্য।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com