প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৪, ৮:২২ পি.এম
শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: “সমাজসেবায় গড়বো দেশ, স্মাট হবে বাংলাদেশ” এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যালী, আলোচনা সভা ও কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধণা প্রদানের মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হলে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এ আবু সুফিয়ান।
উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সিনিয়ন উপজেলা মৎস্য অফিসার ড. আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার শাহাদাৎ হোসেন, এলজিইডি অফিসার ছাবের আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনুসহ অন্যরা। সামাজিক কাজে অবদান রাখায় বিভিন্ন জনকে সম্মাননা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.