শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের একটি অফিস আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত দুইটার পরে কানসাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মহিলা বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ড ট্রাক প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো.রাজিন সালেহ বাবুল। এদিকে পুলিশ বলছে,নির্বাচন বানচালকারি কোন একটি দলের কাজ হতে পারে।
বাবুল জানান,রাতে অফিস বন্ধ করে নেতা কর্মীরা বাসায় চলে গেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।এতে পুরো অফিসটি পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও জানান,অফিসে থাকা মাইকের মেশিন,চেয়ার টেবিল ও প্রচার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি পুলিশ ও সহকারি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ)আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম জানান,সম্প্রতি তাঁর একাধীক অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এমনকি তাঁর কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটেছে।
শিবগঞ্জ থানার ওসি মো.সাজ্জাদ হোসেন জানান,ট্রাক প্রতীকের আগুন দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।ওসি আরও বলেন,ধারনা করা হচ্ছে যারা নির্বাচন বানচালের জন্য আন্দোলন করছে,তারাই সম্ভব আগুন দিয়ে সহিংসতা চালাচ্ছে। তাদের শিগগিরই সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com