প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৩, ৫:৫৭ পি.এম
শিবগঞ্জে নৌকা প্রতিকের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে দুইটি নৌকার নির্বাচনী অফিসে আগুনে দিয়েছে দুবৃর্ত্তরা। এব্যাপারে শিবগঞ্জ থানায় জিডি হয়েছে। কানসাট ইউনিয়নের এক নং ওয়ার্ডের মোহনবাগ এলাকার আওয়ামীলীগ দলীয় প্রার্থী ডা: সামিল উদ্দিন শিমুলের নৌকা প্রতিকের নির্বাচনী অফিসের পরিচালক নয়ন জানান শুক্রবার দিবাগত রাত একটার দিকে একদল দূরবৃর্ত্ত নৌকা অফিসে আগুন লাগিয়েছে। তাতে অফিসের আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। অপর দিকে মোবারপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিক উদ্দিন জানান শুক্রবার গভীর রাতে মোবারকপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে নৌকা প্রতিকের নির্বাচনি অফিসে আগুন দিয়েছে। সেখানেও অফিসের আসবাবপত্র পুড়ে নষ্ট হযে গেছে। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, দুই অফিস পুড়ানেরা ঘটনায় পৃথক পৃথক জিডি হয়েছে। তদন্ত টীম গঠন করা হয়েছে। তদন্ত শেষে আইননুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.