প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৩, ৫:২৭ পি.এম
শিবগঞ্জে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর দুই অফিসে আগুন

নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওতাধীন ৪৩-চাঁপাইনবাবগঞ্জ -১ শিবগঞ্জ আসনে নির্বাচনী এলাকার গত রাতে বিনোদপুর কলেজমোড় ও একবরপুরের দুইটি নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিনোদপুর ইউনিয়ন শাখার নির্বাচনী আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ডুডু জানান, আমরা নির্বাচনী কাজ সেরে বাসায় যায়। রাত দুইটার দিকে মোবাইল ফোনের মাধ্যমে জানলাম সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতিকের নির্বাচনী অফিসে কে বা কারা আগুন দিয়ে পালিয়েছে।
স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমার ট্রাক প্রতিকের নির্বাচনী অফিসে যারা আগুন লাগিয়েছে নিশ্চয়ই এরা আমার প্রতিপক্ষ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, অপরাধি যে কেউ হোক বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাড় পাবে না।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.