প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৩, ৫:৫৯ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযান ॥ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও গাঁজাসহ আটক-২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের পৃথক অভিযানে অভিযানে বিপুল পরিমান বিষ্ফোরকদ্রব্য ও গাঁজাসহ ২ জন আটক হয়েছে। রবিবার রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৪২০ গ্রাম বিস্ফোরকদ্রব্য ও ২ কেজি কয়লাসহ হাতেনাতে গ্রেফতার হয় একই এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল (২৫)। অপর অভিযানে রবিবার রাত পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিশ^রোড মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আটক হয় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা সাতরশিয়া মান্নান মোড়ের মোঃ এরশাদ আলীর ছেলে মোঃ রিপন (২০)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক অভিযানে ৩ কেজি ৪২০ গ্রাম বিস্ফোরকদ্রব্য ও ২ কেজি কয়লা এবং ৬ কেজি গাঁজাসহ ২ জন আটকের বিষয়টি রবিবার দুপুরে এক প্রেসনোটে নিশ্চিত করে র্যাব।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.