প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৩, ৮:২৬ পি.এম
সোনামসজিদ ইমিগ্রেশনে স্বর্ণের বারসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশনে স্বর্ণের বারসহ মো. শাইন মাদবর নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। মঙ্গলবার বেলা ১১টায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৩৩ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবির সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বর্ণের বারসহ আটক শাইন মাদবর শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের মো. রউফ মাদবের ছেলে।
গোলাম কিবরিয়া জানান- শাহিন ভারতে যাওয়ার সয়ম সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্টে তার দেহ তল্লাশি করে বিজিবির সদস্যরা। এসময় তার কাছ থেকে ২০ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আসামিসহ স্বর্ণের বার সোনামসজিদ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.